Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

BN DESK
10 October 2025, 05:27 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির পাশের পুকুরে গোসল সেরে বাড়ি ফেরার সময় কয়েক যুবক নারীদের লক্ষ্য করে অশ্লীল গান গেয়ে উত্ত্যক্ত করেন। পরিবারের অভিভাবকেরা এতে আপত্তি জানালে ওই যুবকেরা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ওই ঘটনার খবর পেয়ে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আরও কিছু যুবক সাইদুর রহমানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালান। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ইভটিজিংয়ের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার