Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় এক রাতে ৩ ঘণ্টার ব্যবধানে দুই খুন, এলাকায় চাঞ্চল্য

BN DESK
04 September 2026, 05:22 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনায় একই রাতে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে সংঘটিত এ দুটি হত্যাকাণ্ডে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১ মে) সোমবার রাত ৯টার দিকে নেত্রকোনা পৌর শহরের উত্তর কাটলী এলাকায় এবং রাত ১২টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোনা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর কাটলী এলাকার আবু চাঁনের স্ত্রী মনোয়ারা বেগম এবং বামনিকোনা এলাকার নজরুল ইসলামের ছেলে কলেজছাত্র ফয়সাল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কাটলী এলাকায় সোমবার রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুর রশিদের সঙ্গে আবু চাঁনের স্ত্রী মনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে হামলা চালালে মনোয়ারা বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় মনোয়ারা বেগমের স্বামী আবু চাঁন ও ছেলে মুন্না হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করেছে।

অপরদিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোনা এলাকায় একটি বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কলেজছাত্র ফয়সাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই রাতে পৃথক দুটি ঘটনায় দুইজনের প্রাণহানিতে এলাকাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল সরকার জানান, দুটি ঘটনারই তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় এক রাতে ৩ ঘণ্টার ব্যবধানে দুই খুন, এলাকায় চাঞ্চল্য

B
BN DESK | 02 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার