Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

BN DESK
04 September 2026, 03:23 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নেত্রকোনা সদরের সতরশ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনার সতরশ্রী পৌঁছলে অজ্ঞাত ওই ব্যক্তি তাতে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি, ওই লোক মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকদিন ধরে লোকজন তাকে স্থানীয় বাজারে ঘুরাফেরা করতে দেখেছেন। তবে কেউই তাকে চেনেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার