Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্য

BN DESK
10 October 2025, 04:51 AM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্য

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে জেলা সদরের রাজুর বাজার এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার পথে ভোরে শহরের রাজুর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হন। তার নাম-ঠিকানা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্য

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার