Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

BN DESK
01 September 2026, 05:47 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

মফস্বল ডেস্ক : নেত্রকোণার সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন-দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। নিহতদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিলর থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।

এদিকে, রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার