Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিল, আটক ৫

BN DESK
04 September 2026, 04:47 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিল, আটক ৫

নেত্রকোনার পূর্বধলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আট মিনিটের ঝটিকা মিছিলে ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়। পরে পুর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। এরপর রাতে পুলিশ ছাত্রলীগের ৫ জন নেতাকর্মীকে আটক করে।

 

জানা গেছে শাহাদত হোসাইন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের (ভাতিজা) বড় ভাইয়ের ছেলে। আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় এই প্রথম কোন মিছিল করেছে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সড়ক দিয়ে অনেক দূর এগিয়ে যান। মিছিল শেষে মোটরসাইকেলে দ্রুত সকলেই এলাকা ত্যাগ করে।

এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর একে একে এটি ছড়িয়ে পড়ে। এছাড়াও শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, দেশরত্ম শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।

শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ১৫-২০ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে ওসব নেতাকর্মীর কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কারও মাথা-মুখ মাফলার দিয়ে প্যাচানো ছিল।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, একদম ভোরে সবাই যখন ঘুমে তখন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন। আটক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিল, আটক ৫

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার