Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

BN DESK
01 September 2026, 08:28 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মদনে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দফতর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীরা বিভিন্ন ধরনের হয়রানির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।

এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় সৈয়দ মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর সৈয়দ মিঠুকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকা: নেত্রকোণা মদন
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

B
BN DESK | 05 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার