Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় বাস চাপায় নারীর মৃত্যু

BN DESK
01 September 2026, 05:52 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় বাস চাপায় নারীর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস চাপায় বৃষ্টি আক্তার (৩৫) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার পশ্চিমপাড়া গ্রামের রুবেলের স্ত্রী ও আব্দুর রাজ্জাকের মেয়ে। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌরাস্তা ফায়ার সার্ভিসের সামনে শ্যামগঞ্জ বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা থানাধীন চৌরাস্থা ইলাশপুর নামক এলাকায় এক নারী সকালে সড়ক পার হচ্ছিলেন। তিনি রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী মহারাজ নামের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর বাড়ি পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় বাস চাপায় নারীর মৃত্যু

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার