Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণ-টাকা লুট, গ্রেফতার ২

BN DESK
04 September 2026, 05:23 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণ-টাকা লুট, গ্রেফতার ২

নেত্রকোনায় বাসায় ঢুকে বৃদ্ধা মাজেদা বেগমকে (৬৩) হত্যার পর স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও জেলা শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।

হত্যার শিকার মাজেদা আক্তার জেলা শহরের আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। ওই বাসায় তিনি একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ সন্ধ্যায় জেলা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসায় মোছা. মাজেদা বেগমকে হত্যা করে নগদ ১৫ হাজার টাকা,  স্বর্ণের কানের দুল ও দু’টি মোবাইলফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারদিন পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে  থানায় হত্যা মামলা দায়ের হয়। এদিকে ঘটনার পরপরই রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মডেল থানায় পুলিশের বিশেষ একটি দল গাজীপুরের শ্রীপুর থেকে লুট হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করে। পরে এরই সূত্রধরে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে লুট করে নেওয়া সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে প্রত্যেক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণ-টাকা লুট, গ্রেফতার ২

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার