Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

BN DESK
10 October 2025, 06:41 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনার বারহাট্টায় ১২৪২ পিস ইয়াবাসহ মানিক (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আর উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ৩ লাখ ১০ হাজার টাকা।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক মানিক জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বারহাট্টা ফায়ার সার্ভিসের সামনে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসায় যৌথবাহিনী। বেলা ১১টার দিকে নেত্রকোনা থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে ১২৪২ পিস ইয়াবা পাওয়ার পর চালক মানিককে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়।

 

মানিক এগুলো ময়মনসিংহ থেকে নিয়ে মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন। মানিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছেন বলে জানান সেনা কর্মকর্তা জিসানুল হায়দার।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় আটক মানিকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 08 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার