Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

BN DESK
10 October 2025, 11:13 AM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় আবু আব্বাছ ডিগ্রী কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের আবু আব্বাছ কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসান প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষক দিলীপ কুমার রায় মতো শান্ত ও নির্ঝঞ্ঝাট মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে। এই মানুষটির অস্বাভাবিক মৃত্যু আমাদেরকে হতবাক করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

গত ১০ জানুয়ারি নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় শিক্ষক দিলীপ কুমার রায় নিজের খালি বাসায় নির্মম ও নৃশংসভাবে হত্যার শিকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত সোমবার সন্দেহজনক আসামি হিসেবে রুক্কু চৌহান (২২) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয় এবং আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার