Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

BN DESK
09 October 2025, 11:29 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের রায়ে রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছরের কারান্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

সাজাপ্রাপ্ত রহমত আলী মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ গত ২০১২ সনের মে মাসের ৩ তারিখ সকালে মোহনগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তুলে নিয়ে প্রথম প্রেণির শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে হয়ে বাড়ি গেলে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন মোহনগঞ্জ থানায় মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে বিদ্যালয় এলাকার রহমত আলীকে আসামি করে মামলা দায়ের করেন। 
পুলিশ তদন্ত শেষে পরের বছর এপ্রিল মাসের ১০ তারিখে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। অন্যদিকে হাসপাতালের মেডিকেল রিপোর্ট প্রমাণিত হওয়া এবং আদালতে মোট ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

তবে দীর্ঘ তদন্ত শেষে এই রায় প্রদানে ভুক্তভোগীসহ রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার পেয়েছে বলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. নুরুল কবীর রুবেল সন্তোষ প্রকাশ করেছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার