Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় সেচ দেওয়ার মোটরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 

BN DESK
01 September 2026, 08:39 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় সেচ দেওয়ার মোটরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 

নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজন মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫) ও তার কর্মচারী একই এলাকার ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তির নাম জায়েদুল (৪০)। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, বেকরিকান্দা এলাকায় সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম তার বাড়ির পেছনের জমিতে সেচ দেওয়ার বৈদুতিক মোটর মেরামত করছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল ইসলাম। টের পেয়ে তার দুই কর্মচারী তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।  

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় সেচ দেওয়ার মোটরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার