Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ১৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ, আটক ২

BN DESK
07 April 2026, 01:59 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনায় চোরাচালানের বিপুল পরিমাণ পণ্যসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আজ সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রিপন মিয়া (২৫) এবং নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৫)।\

ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য দেশে আনা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ১৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ, আটক ২

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার