Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

BN DESK
04 September 2026, 07:38 AM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলা থেকে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ময়মনসিংহ টু নেত্রকোনা গামী মহাসড়কে জম জম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিপিসি-২  কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ সদরের মো. জসিম উদ্দিন (৪৩), ময়মনসিংহের নান্দাইলের মো. সুমন মিয়া (৩৫), গৌরিপুরের মো. জুয়েল (৩৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে নেত্রকোনার পূর্বধলায় ময়মনসিংহ -নেত্রকোনাগামী মহাসড়কে জম জম ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় র‍্যাব। এসময় ৩৫ কেজি গাঁজাসহ ওই তিনজকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার