Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

BN DESK
01 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

নেত্রকোনার আটপাড়ায় পৃথক অভিযান চালিয়ে টিসিবির তিন টন ৬৫৬ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তাওহিদুল ইসলাম ও জিয়া মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।

সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল টিম ব্রজের বাজার এলাকার এরশাদ মিয়ার ভাঙ্গারির দোকানে অভিযান চালায়। ওই সময় দোকানটি থেকে ৯৫৬ কেজি টিসিবির চাল জব্দ করা হয়। সেখান থেকে তাওহিদুল নামের এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী।

রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি টহল টিম সেতুর বাজার এলাকায় জিয়া আহমেদের গোডাউনে অভিযান চালায়। ওই গুদাম থেকে ৫৬ টি বস্তায় দুই হাজার ৭০০ কেজি টিসিবির চাল জব্দ করে তারা। এ সময় গোডাউন মালিক জিয়াকে আটক করা হয়।

ইউএনও রুয়েল সাংমা বলেন, ‘অভিযান সম্পর্কে আমি অবগত আছি। জব্দকৃত চালসহ আটককৃত দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘জব্দকৃত চাল ও আটককৃতরা থানার হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

B
BN DESK | 25 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার