Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে অস্ত্রসহ মাদক সম্রাট ধলা বাবুল ও তার ভাই গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 01:33 PM পড়তে ১ মিনিট
নড়াইলে অস্ত্রসহ মাদক সম্রাট ধলা বাবুল ও তার ভাই গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা কুন্দসী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৭ মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এই দুই ভাইকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। 

তারা মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে। 

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত দুইটার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধলা বালুল ও তার ভাই বিপুলকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। 

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে অস্ত্রসহ মাদক সম্রাট ধলা বাবুল ও তার ভাই গ্রেপ্তার

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার