Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ইজিবাইকচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

BN DESK
01 September 2026, 10:21 PM পড়তে ১ মিনিট
নড়াইলে ইজিবাইকচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

নড়াইলে ইজিবাইকচালক হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল সদর উপজেলার কোমখালি গ্রামের মো. মনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৪) ও একই গ্রামের মো. আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক জানান, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইকচালক মো. আবু রোহান মোল্লা (২০) গাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরদিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রোহানের চাঁন মিয়া। এদিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ বামনহাট এলাকা থেকে আবু রোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনের নামে চার্জশিট আদালতে দাখিল করেন। ১৪ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড দেন।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ইজিবাইকচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার