Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঘরে মিলল সাইলেন্সার যুক্ত স্নাইপার রাইফেল

BN DESK
01 September 2026, 10:19 PM পড়তে ১ মিনিট
নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঘরে মিলল সাইলেন্সার যুক্ত স্নাইপার রাইফেল

নিউজ ডেস্ক:   নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্যা নামে এক কলেজ শিক্ষার্থীর বাড়ি থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রবিবার রাত সাড়ে ১১টা থেকে সোমবার (৯ জুন) ভোর ৫টা পর্যন্ত পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোহান মোল্যা একই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আবুল কালাম মোল্যা আগেই পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলায় টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে স্থানীয় লোকজনদের হুমকির মুখে ফেলছিলেন অভিযুক্ত সোহান। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নড়াইল ও কালিয়া সেনাক্যাম্প যৌথভাবে আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে। তারা তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করে।

অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে আগেই পালিয়ে যান সোহান ও তার বাবা। পরে উদ্ধারকৃত রাইফেলটি কালিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হবে।

এলাকা: নড়াইল কালিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঘরে মিলল সাইলেন্সার যুক্ত স্নাইপার রাইফেল

B
BN DESK | 09 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার