Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে গলা টিপে শিশু হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

BN DESK
02 September 2026, 05:14 AM পড়তে ১ মিনিট
নড়াইলে গলা টিপে শিশু হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক সৎ মায়ের বিরুদ্ধে সাড়ে তিন বছর বয়সি শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনায় ঘটে বলে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান।

নিহত নুসরাত জাহান ওই গ্রামের সজীব কাজীর মেয়ে। সজীবের দ্বিতীয় স্ত্রী জোবায়দা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের দাদি পান্না বেগম বলেন, তিন বছর আগে নুসরাতের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়।

পরে জোবায়দাকে বিয়ে করে সজীব। বিয়ের পর থেকে নুসরাতকে ভালো চোখে দেখত না সৎ মা জোবায়দা। এ নিয়ে সজীবের সঙ্গে প্রায়ই ঝগড়া হত জোবায়দার।

ওসি কাঞ্চন বলেন, দুপুরে দিকে বাড়ির বারান্দায় কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় নুসরাতের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

“এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা জোবায়দাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু নুসরাতের গলায় আঙ্গুলের ছাপ দেখা গেছে।”

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে গলা টিপে শিশু হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

B
BN DESK | 27 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার