Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামীর দাবি আত্মহত্যা

BN DESK
10 October 2025, 02:12 PM পড়তে ১ মিনিট
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামীর দাবি আত্মহত্যা

নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায়  নিজ ঘর থেকে বৃষ্টি বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।


বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এদিকে, নিহতের স্বামী দাবি করেছেন, আত্মহত্যা করেছেন বৃষ্টি বিশ্বাস। তবে, কী কারণে আত্মহত্যা করেছেন সেটা বলতে পারেননি তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামীর দাবি আত্মহত্যা

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার