Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ট্রলির চাপায় চালকের সহকারীর মৃত্যু

BN DESK
03 September 2026, 06:36 PM পড়তে ১ মিনিট
নড়াইলে ট্রলির চাপায়  চালকের সহকারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাপাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান।

নিহত আকাশ সিকদার(১৫) নড়াইলের কালিয়া উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। আকাশ স্থানীয় এসএসবি ইটভাটার ট্রলিটিতে চালকের সহকারী ছিল।

পরিদর্শক বোরহান জানান, সকালে গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রিজের গোড়ায় চালক হঠাৎ করে ব্রেক করলে গাড়িতে থাকা আকাশ নীচে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ হবে বলেও জানান তিনি।

 

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ট্রলির চাপায় চালকের সহকারীর মৃত্যু

B
BN DESK | 03 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার