Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ট্রাক চাপায় যুবক নিহত

BN DESK
03 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
নড়াইলে ট্রাক চাপায় যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মো. খাসরু আলম সাগর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কলোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত যুবক উপজেলার মাছিমদিয়া এলাকার জাকার এর ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা সড়কে মোটরসাইকেল চালক খাসরু আলম সাগর নামে ওই যুবককে একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে খুলনা মেডিকেলে নেয়া হলে সন্ধার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, এমন ঘটনা আমার জানা নেই, আমাকে কেউ অবহিত করেনি। যদি নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেয় আমরা আইনি ব্যবস্থা নেবো।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ট্রাক চাপায় যুবক নিহত

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার