Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ধান বোঝাই ট্রলি চাপায় প্রাণ গেল শিশুর

BN DESK
09 October 2025, 12:46 AM পড়তে ১ মিনিট
নড়াইলে ধান বোঝাই ট্রলি চাপায় প্রাণ গেল শিশুর

নড়াইলে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে ট্রলিচাপায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে শুভারঘোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত হোসাইন সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের রমজান শেখের ছেলে এবং শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হোসাইন শেখ বাড়ির পাশে জনৈক নাসিরের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ধান বোঝাই একটি পাওয়ার টিলারের ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ধান বোঝাই ট্রলি চাপায় প্রাণ গেল শিশুর

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার