Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

BN DESK
08 October 2025, 04:18 AM পড়তে ১ মিনিট
নড়াইলে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে মোসা. আয়শা খনম (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামের পাশে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

আয়শা কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে।সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহতের স্বজন সূত্রে জানা যায়, মৃত আয়শার মা ও বাবা উভয় সৌদি প্রবাসী। ছোট বেলা থেকে সে পাঁচুড়িয়া গ্রামে তার খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে লালিত পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সে খোলার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। পরে সে নদীর পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার