Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে নিখোঁজের ৭দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
নড়াইলে নিখোঁজের ৭দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে রাস্তার পাশ থেকে শওকত লস্কার (৪৭) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ নভেম্বর নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে অটোভ্যানসহ নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার থানায় নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ৭ দিন পরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে নিখোঁজের ৭দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার