Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে পিকআপ-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

BN DESK
03 September 2026, 04:09 AM পড়তে ১ মিনিট
নড়াইলে পিকআপ-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

নড়াইল সদর উপজেলায়  পিকআপ-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার বুড়িখালি এলাকার যশোর-নড়াইল-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে পিকআপে থাকা, রমজান, রাসেল, রাহাত এবং প্রাইভেটকারে থাকা সালাম শেখ আবুব বক্কর ও মিরাজ খান গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুরগি বোঝাই পিকআপটি ঢাকাতে গিয়ে মুরগি নামিয়ে দিয়ে আবারও মুরগি আনার উদ্দেশে যশোরের চৌগাছা যাচ্ছিল প্রতিমধ্যে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিকের লোহাগড়া অভিমুখে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। এতে পিকআপে থাকা ৫ জনের মধ্যে ৩ জন এবং প্রাইভেটকারে থাকা ৩ জন গুরুতর আহত হয়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ বলেন, খবর পেয়ে আমিসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় পতিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এঘটনা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে পিকআপ-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার