Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

BN DESK
01 September 2026, 10:16 PM পড়তে ১ মিনিট
নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মফস্বল ডেস্ক: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান। মৃতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘেরপাড়ে পাটের আঁশ ছড়ানোর (পাট বাছা) করার কাজ করছিলেন। তখন শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল। এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে পাশের ঘেরের পানিতে গোসল করতে নামে। বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। সন্ধ্যায় ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার