Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

BN DESK
10 June 2026, 08:55 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে আপন ভাই। আজ বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। এরপর ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায় বক্কর ও ফারুক। সকাল ১০টার দিকে তাদের মায়ের ঘুম ভাঙলে দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে মায়ের অনুমানের ওপর নির্ভর করে বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করেন স্থানীয়রা। সাড়ে ১০টার দিকে পুকুর থেকে ডুবে থাকা অবস্থায় বক্কর ও ফারুককে উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 10 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার