Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া আসামি ছিনতাই

BN DESK
09 October 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া আসামি ছিনতাই

নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম ছাব্বির আহমেদ শেখ (২৭)। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে।

পুলিশ জানায়, কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি ছাব্বির আহমেদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিল। পথে স্বজনেরা পুলিশের গতিরোধ করে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ছিনতাই হওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’’

এলাকা: নড়াইল কালিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া আসামি ছিনতাই

B
BN DESK | 08 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার