Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০

BN DESK
02 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট

নড়াইলের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘাতে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালিয়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশি ফেরদাউস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পাল্টা হামলায় মারা যান প্রতিপক্ষের ওসিকুর ফকির নামে একজন। 

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০

B
BN DESK | 27 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার