Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 10:12 PM পড়তে ১ মিনিট
নড়াইলে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) ও রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুজন চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পড়ে যায় তারা। শিশু দুটিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন পানিতে নেমে তলিয়ে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে। দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানি বিশ্বাস বলেন, ‘‘মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল।’’

এলাকা: নড়াইল কালিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার