Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 04:25 AM পড়তে ১ মিনিট

নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের বিল থেকে শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শরিফুল যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।

স্থানীয় সাহেব মোল্যা জানান, বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন। শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার