Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

BN DESK
03 September 2026, 04:08 AM পড়তে ১ মিনিট
নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া উপজেলার লিটন কাজী (৪০) নামে এক বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাঁশের হাট এলাকা থেকে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এদিন দুপুরে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত মো. লিটন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো.মিজানুর কাজীর ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী।

স্থানীয় ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বাঁশ ব্যবসায়ী লিটন কাজী উপজেলা এড়েন্দা হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার বাঁশ কেনাবেচা করে থাকেন। মঙ্গলবার সকালে এড়েন্দা বাজারের হাটে বাঁশ কেনার জন্য আসেন তিনি। সকালে ১০টার দিকে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পরামর্শ দেন।

লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার