Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

BN DESK
03 September 2026, 03:43 AM পড়তে ১ মিনিট
নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় মোসা. তাছলিমা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

আজ রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

জেলা ও দায়রা জজ আদালাতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত মোসা. তাছলিমা বেগম সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়া গ্রামের মো. মুকুল মোল্যার স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের চাচড়া গ্রামের শিবতলা কালী মন্দিরের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চলাকালে আসামি মোসা. তাছলিমা বেগম বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এরপর তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এঘটনায় পুলিশ বাদী হয়ে আসামি মোসা. তাছলিমা বেগমের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার বেলা ১১টার দিকে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার