Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেলো বৃদ্ধের

BN DESK
03 September 2026, 03:22 AM পড়তে ১ মিনিট
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেলো বৃদ্ধের

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ফসিয়ার মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের ফসিয়ার মোল্যা বুধবার সকালে ফজরের নামাজ আদায়ের পর রাস্তায় হাটতে বের হয়। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পরামর্শ দেন। এরপরে খুলনা নেওয়ার পথে নিস্তেজ হয়ে যান। পরে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আনিসুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেলো বৃদ্ধের

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার