Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

BN DESK
03 September 2026, 09:47 PM পড়তে ১ মিনিট
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় দয়াল দাস (৩০) নামে এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ জন। 

আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার হাওয়াইখালি সেতু সংলগ্ন এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দয়াল দাস যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের বাসিন্দা। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাফর আহম্মেদ জানান, সোমবার সকালে নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালি সেতু সংলগ্ন এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ড্রাইভার গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। 

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার