Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক আহত

BN DESK
10 October 2025, 08:53 PM পড়তে ১ মিনিট
নড়াইলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক আহত

নিউজ ডেস্ক: নড়াইলে শেখ রাসেল সেতুর ওপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই হামলার শিকার হন তিনি।

আহত সজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় তিনি জরুরি কাজে লোহাগড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর পৌঁছালে তার ওপর হামলা হয়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা তার হাত, পা ও পেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক আহত

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার