Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

BN DESK
02 September 2026, 03:39 AM পড়তে ১ মিনিট

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে সাবেক এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বুলবুল আক্তার পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার