Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

BN DESK
01 September 2026, 10:20 PM পড়তে ১ মিনিট
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নড়াইলের নড়াগাতীতে ট্রলির চাপায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর (৮০) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।

জানা গেছে, কালিয়া উপজেলার বড়কালিয়া গ্রামের জাফর ও তার স্ত্রী মর্জিনা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতীর থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বস্থ্যক কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রলিচালক কালিয়ার সালামাবাদ ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বিশ্বজিতকে স্থানীয় জনতা আটক করলেও পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় তিনি পালিয়ে গেছেন বলে জানান এলাকাবাসী।

 

নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন জানান, ট্রলি ও ইজিবাইকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার