Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

BN DESK
09 October 2025, 02:15 AM পড়তে ১ মিনিট
নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়া উপজেলার টোকন মীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আ. রাজ্জাক মীরকে (৬১) মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ মে) ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আ. রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে।


পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং মাদারীপুর পুলিশ অভিযান চালায়। তারা আ. রাজ্জাক মীরকে শুক্রবার ভোরে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে গ্রেপ্তার করে।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শাহ দারা খান বলেন, “টোকন হত্যা মামলার আসামি আ. রাজ্জাক মীরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

গত ৭ মে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ. রাজ্জাক মীর ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে টোকন মীরকে কুপিয়ে আহত করেন। ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যান টোকেন মীর।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার