Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইল ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন

BN DESK
03 September 2026, 05:02 AM পড়তে ১ মিনিট
নড়াইল ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন

নড়াইল শহরের নতুন বাস টার্মিনালে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম মুসা (৪৫) নামে এক পরিবহন শ্রমিক (বাস চালকের সহকারী) খুন হয়েছেন। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মুসা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার মৃত সামছের মুন্সীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে দলজিৎপুরের নিজ বাড়ি থেকে বের হন মুসা। এরপর তিনি শহরের নতুন বাসটার্মিনালে আসেন। রাতে সেখানেই ছিলেন। শনিবার সকালে নড়াইল টার্মিনাল ভবনের একটি কক্ষে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মুসার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে মুসা নামে এক পরিবহন শ্রমিক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুত রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেফতার করা হবে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইল ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার