Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

BN DESK
02 September 2026, 03:12 AM পড়তে ১ মিনিট

কোনো ধরনের কালক্ষেপণ বা নয়ছয় না করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

আজ শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি আজ এখানে (জাতীয় ঈদগাহে) এসেছেন এবং সাধারণ মুসল্লিরা তাঁর উপস্থিতির প্রতিবাদ করেছেন। আমরা সরকারকে পরিষ্কারভাবে জানাতে চাই যে, রাষ্ট্রপতির অভিশংসন এখন সময়ের দাবি। তাঁকে বাদ দিতেই হবে, সরকারের সামনে অন্য কোনো পথ খোলা নেই। যদি তাঁকে দ্রুত সরিয়ে দেওয়া না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

৫ আগস্টের প্রেক্ষাপট টেনে বিএনপির সমালোচনা করে এনসিপি’র এই নেতা বলেন, ৫ আগস্ট বিএনপি কেন সেনানিবাসে (ক্যান্টনমেন্টে) গিয়েছিল? ওই সময় বিএনপি সেনানিবাসে যাওয়ার কারণেই দেশে একটি ‘বিপ্লবী সরকার’ গঠন করা সম্ভব হয়নি।

ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ঢাকা-৮ আসনে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আজ জাতীয় ঈদগাহে নতুন শপথ নিতে এসেছি। আমরা চাই বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক বিচার নিশ্চিত হোক। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা বুঝে পেতে চাই।

আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং গত কয়েকদিন ধৈর্য ধারণ করেছি। তবে সব কিছু স্বাভাবিক হওয়ার পর যদি আমাদের দাবিগুলো পূরণ না হয়, তবে ইনশা আল্লাহ আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব।

নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাধারণ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার