Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নয়াপল্টনে বাদ আছর বিএনপির নেতা নোমানের জানাজা

BN DESK
05 September 2026, 06:11 AM পড়তে ১ মিনিট
নয়াপল্টনে বাদ আছর বিএনপির নেতা নোমানের জানাজা

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামাজে জানাজা বাদ আছর দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে সকাল ৬টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আব্দুল্লাহ আল নোমানের জানাজা দুপুর ২টা ৩০ মিনিট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে অনুষ্ঠিত হবে।আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নয়াপল্টনে বাদ আছর বিএনপির নেতা নোমানের জানাজা

B
BN DESK | 25 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার