Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে আধিপত্যর জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

BN DESK
04 September 2026, 01:59 AM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে আধিপত্যর জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে কলাপাড়া হাসপাতালে ও ৬ জনকে পটুয়াখালী মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবনাবাদ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে ওই এলাকার অনেক মানুষ। ওই নদীতে বিশাল এলাকা জুড়ে খুটা জাল পেতে রাখেন চম্পাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া। এতে দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে রামাইখাল এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে জেলেরা। এক পর্যায়ে স্বপন খানকে মারধর করে তারা।

বিষয়টি নিয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনিকে মারধর করেন। পরে দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গেলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে আধিপত্যর জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

B
BN DESK | 15 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার