Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন, যুবক আটক

BN DESK
03 September 2026, 06:30 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৮ মার্চ) সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম বিশ্বজিৎ রয় বিশু। তিনি ওই এলাকার অতুল রয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন বিশ্বজিৎ। তার অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও জানা গেছে। রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয়রা অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে আগুন লাগার ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন, যুবক আটক

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার