Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামালা

BN DESK
04 September 2026, 03:38 AM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামালা

নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায়  জহিরুল ইসলাম মিরন নামের এক সাংবাদিককে এলোপাথাড়ি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম মিরন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ১২টার দিকে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন জহিরুল। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফিলিং স্টেশন ও আশেপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করতে না পারলেও শিগগিরই সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।’’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, ‘‘একজন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় উপজেলা প্রশাসনও ব্যথিত। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশকে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’’

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামালা

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার