Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপি নেতাসহ আটক ৯

BN DESK
03 September 2026, 11:07 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপি নেতাসহ আটক ৯

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপের চালক ও সহযোগী এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির নেতাসহ ৯ জনকে আটক করা হয়।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মহিপুর মৎস্য অবতরণ থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিল একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরানসহ (২৮) একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।

 

ওসি আরও বলেন, খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে। ২০ মণ শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দ করা মাছ বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হচ্ছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপি নেতাসহ আটক ৯

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার