Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:56 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীর  আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট উজ্জল বোসকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিরবার (১২ জুলাই) সকালে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় (মামলা নম্বর-১৭/২০২৫) তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় ৯৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি একটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

অ্যাডভোকেট উজ্জ্বল বোস পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার