Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালী  ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

BN DESK
03 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালী  ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

 নিউজ ডেস্ক:   পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। এ সময় দোকানে থাকা কর্মচারীদের বেঁধে প্রায় পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে  ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত সিবু বণিককে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উনাকে (সিবু বণিক) নিয়ে গেছে। আমরা নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালী  ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার